বুধবার, মে ২৭, ২০২৬
বুধবার, মে ২৭, ২০২৬

কোরবানি হচ্ছে না আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ঈদ কেন্দ্র করে আলোচনার জন্ম দিয়েছিল অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’।

রাত পোহালেই দেশে উদযাপিত হবে ঈদুল আজহা। এই ঈদ কেন্দ্র করে আলোচনার জন্ম দিয়েছিল অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’। তবে শেষ মুহূর্তে বিক্রি হওয়া মহিষটি কোরবানি দেয়া হচ্ছে না, আবারও ফেরত নেয়া হয়েছে নারায়ণগঞ্জ খামারে।

বুধবার (২৭ মে) একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, বিশৃঙ্খলার আশঙ্কায় কেরানীগঞ্জের ক্রেতাকে মূল্য ফেরত দিয়ে মহিষটি খামারে ফেরত নেওয়া হয়েছে। আপাতত সেখানেই মহিষটি লালনপালন করা হবে।

এর আগে, অ্যালবিনো জাতের এ মহিষটির চুল ও চোখ দেখতে অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পএর মতো হওয়ায়, নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার রাবেয়া এগ্রো ফার্মমালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ডোনাল্ড ট্রাম্প

অদ্ভুত নামের জন্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এই বিরল মহিষটি। তবে, ভাইরাল হওয়ার আগেই ৭০০ কেজি ওজনের মহিষটি (ডোনাল্ড ট্রাম্প) ৫৫০ টাকা কেজি দরে কিনেছিলেন রাজধানীর জিনজিরা এলাকার ক্রেতা সামির।

মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আন্তর্জাতিকভাবেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। রয়টার্স, দি টেলিগ্রাফ, দি মিরর, এএফপি, নিউইয়র্ক পোস্ট, ফ্রান্স টোয়েন্টিফোর, ম্যানিলা টাইমস, গালফ নিউজসহ অসংখ্য আন্তর্জাতিক গণমাধ্যমে মহিষ ডোনাল্ড ট্রাম্পনিয়ে সংবাদ প্রচার করে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More