মরদেহ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, নিহত ৪

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
পাবনা সদর উপজেলায় মরদেহবাহী অ্যাম্বুলেন্স ও বাস মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৪ জন নিহত হয়েছেন।

পাবনা সদর উপজেলায় মরদেহবাহী অ্যাম্বুলেন্স ও বাস মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৪ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে আতাইকুলা থানার সড়াডাঙ্গী কড়ইতলা এলাকায় ঢাকা–পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন— ছলিম প্রামাণিক (৬৫), তাঁর স্ত্রী বুলু খাতুন (৫৭) ও অ্যাম্বুল্যান্স চালক রাজ শেখ (২৮) ও শিশু নাফিস ()

বিষয়টি নিশ্চিত করেছেন মাধপুর হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে কেয়া খাতুন (১৮)-এর লাশ নিয়ে অ্যাম্বুল্যান্স করে সাঁথিয়া উপজেলার নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন নানি বুলু খাতুন ও তার পরিবার। অ্যাম্বুল্যান্সটি পাবনা সদর উপজেলার সড়াডাঙ্গীর কড়ইতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাবনা এক্সপ্রেস বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে অ্যাম্বুল্যান্সটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অ্যাম্বুল্যান্স চালক রাজ শেখ এব বুলু খাতুন নিহত হন।

মাধপুর হাইওয়ে পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, দুর্ঘটনার পরপর বাস চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্স জব্দ করেছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More