শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮

ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দায় উপজেলায় পৃথক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন।
শুক্রবার (২০ জুন) রাত পৌনে ৯ টার দিকে ময়মনসিংহ–হালুয়াঘাট সড়কের ফুলপুর পৌরসভার কুরিয়ারব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের বাসের সঙ্গে ফুলপুর থেকে হালুয়াঘাটগামী যাত্রীবাহী মাহেন্দ্র অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ময়মনসিংহ–হালুয়াঘাট সড়কের ফুলপুর পৌরসভার ইন্দিরাপাড় এলাকায় সংঘর্ষে মাহেন্দ্র পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিলে মাহেন্দ্রটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাহেন্দ্রের ৫ যাত্রী নিহত হয়েছেন। তাৎক্ষণির ভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ হতাহতদের উদ্ধার কার্যক্রম করে। আহত অস্থায় পাঁচজনকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ দিকে দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

একই দিন সন্ধায় ময়মনসিংহের তারাকান্দায় উপজেলার রামচন্দ্রপুর এলাকার হিমালয় ফিলিং স্টেশনের সামনে এই সিএনজি চালিত অটোরিকশা ও হালুয়াঘাটগামী একটি অ্যাম্বুলেন্সের মধ্যে মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হন। গুরুতর আহত হন তিনজন। মরদেহগুলো উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

মাহমুদুল হাসান/এজে/দীপ্ত সংবাদ