শিরোনাম
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিক্ষক ও শিশুসহ নিহত ৫ দর্শনা সীমান্ত দিয়ে দেশে আসছে ১৮টি আধুনিক রেলকোচ ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি শনিবার ব্যাংক খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২২ মণ্ডপে দুই হাজার বিজিবি সদস্য মোতায়েন বিমানবন্দরে ২০ হামলায় নিহত ১৯, আহত ৩৬৪ : সৌদি জোট সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট না থাকলে ব্যবস্থা, সময় বেঁধে দিল কর্তৃপক্ষ দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
খেলা

ময়মনসিংহে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ময়মনসিংহে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত

ময়মনসিংহে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৪ এর বিভাগীয় উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহের জেলা স্টেডিয়াম মাঠে ময়মনসিংহের খেলোয়াড়দের নিয়ে লাল ও সবুজ দলে বিভক্ত হয়ে প্রথম দিনের এ খেলা অনুষ্ঠিত হয়। ২টি দলের মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় লাল দল জয়ী হয়।

খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব–উন–নবী খান সোহেল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাবেক সাফ জয়ী ফুটবলার আমিনুল হক, ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমসহ নেতারা উপস্থিত ছিলেন।