শিরোনাম
১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬ বিজয়া দশমী আজ, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব ‘সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো, এগুলোরে কুত্তার মতো পেটানো দরকার’
দীপ্ত নিউজ
রাজনীতি

মনোনয়ন জমা দিলেন বিএনপির বহিষ্কৃত নেতা আহসান হাবিব

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
মনোনয়ন জমা দিলেন বিএনপির বহিষ্কৃত নেতা আহসান হাবিব

টাঙ্গাইল–৫ আসনে প্রথম মনোনয়ন জমা দিয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত নেতা স্বতন্ত্র গণতন্ত্র মঞ্চের প্রার্থী অ্যাডভোকেট খন্দকার আহসান হাবিব। খন্দকার আহসান হাবিব।

বুধবার (২৯ নভেম্বর) দুপুর টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যলয়ে জেলা প্রশাসক কায়সারুল ইসলাম ও জেলা নির্বাচন কমিশন অফিসার মোহাম্মদ মতিয়ুর রহমান এ মনোনয়ন পত্র গ্রহণ করেন।

এ সময় নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করার আশা ব্যাক্ত করেন তিনি বলেন, গণতন্ত্র রক্ষা করতে নির্বাচনের কোনো বিকল্প নেই। আমি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

অ্যাডভোকেট খন্দকার আহসান হাবিব বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী। তার বাড়ি টাঙ্গাইল পৌর শহরের বিশ্বাস বেতকা এলাকায়। তিনি বিএনপি থেকে সরে এসে স্বতন্ত্র গণতন্ত্র মঞ্চ নামে একটি ব্যানারে ১৪ নভেম্বর বুধবার ঢাকায় সংবাদ সম্মেলন করে সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন। এরপর তাকে বিএনপির পদ থেকে বহিষ্কার করা হয়। পরে খন্দকার আহসান হাবিব নিজ এলাকা টাঙ্গাইলে এসেও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।