দীপ্ত নিউজ
নির্বাচন-২৪

মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জি এম কাদের

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জি এম কাদের
জি এম কাদের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৭ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

রবিবার (১৭ ডিসেম্বর) জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলামের কাছে প্রত্যাহারের চিঠি জমা দেন।

আরও পড়ুন: জাপা নির্বাচনে থাকবে কি না; সিদ্ধান্ত বিকালে

এদিকে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করছেন চেয়ারম্যান জি এম কাদের। নির্বাচনে থাকা না থাকা সরকারের সঙ্গে সমঝোতার বিষয় নয়, দলীয় সিদ্ধান্তের বিষয়। নিজেদের প্রয়োজনে আরও কয়েক ঘণ্টা সময় নেয়া হচ্ছে।

মোরশেদ আলম/দীপ্ত নিউজ