শিরোনাম
দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক যমুনা সার কারখানার উৎপাদন ফের বন্ধ
দীপ্ত নিউজ
খেলা

মধ্যরাতে হাতিরঝিলে ঋতুপর্ণাদের সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মধ্যরাতে হাতিরঝিলে ঋতুপর্ণাদের সংবর্ধনা

প্রথমবারের মতো এশিয়া কাপে খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। ঐতিহাসিক এই অর্জনে ঋতুপর্ণাদের অভিনব সংবর্ধনা দেবে বাফুফে।

রবিবার (৬ জুলাই) দিবাগত রাত আড়াইটায় রাজধানীর হাতিরঝিল এম্ফিথিয়েটারে বাফুফে সংবর্ধনার আয়োজন করছে।

আজ মিয়ানমার সময় সন্ধ্যা ৭টায় রওনা হবে বাংলাদেশ নারী ফুটবল দল। মিয়ানমার থেকে থাইল্যান্ডে পৌঁছাবে রাত ৯টায়। থাইল্যান্ডে খানিকক্ষণ যাত্রাবিরতির পর মধ্যরাত দেড়টায় ঢাকায় পৌঁছানোর কথা বাংলাদেশ দলের। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে রাত আড়াইটায় পুরো দল হাতিরঝিলে পা রাখবে।

তবে বাফুফে এখনও এশিয়া কাপ নিশ্চিত করা দলের জন্য কোনো আর্থিক পুরস্কার ঘোষণা করেনি। এর পেছনে রয়েছে পূর্ব অভিজ্ঞতা। সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর দলকে দেড় কোটি টাকা দেয়ার প্রতিশ্রুতি দেয়া হলেও সাত মাস পেরিয়ে গেলেও সেই টাকা হাতে পাননি ফুটবলাররা।

নারী ফুটবলের এই ঐতিহাসিক মুহূর্তে এক রাতেই সংবর্ধনা, বরণ এবং বিদায়ের বিরল অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছে দেশের ফুটবলপ্রেমীরা।

আল

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।