শিরোনাম
দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক যমুনা সার কারখানার উৎপাদন ফের বন্ধ
দীপ্ত নিউজ
জাতীয়

ভোরে হঠাৎ পুলিশের টহল কার্যক্রম পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ভোরে হঠাৎ পুলিশের টহল কার্যক্রম পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী হঠাৎ করে পুলিশের টহল কার্যক্রম পরিদর্শন করেছেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও মোড়ে স্থাপিত পুলিশ এবং অন্যান্য আইন–শৃঙ্খলা বাহিনীর সমন্বিত চেকপোস্ট ও তল্লাশি চৌকির কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বারিধারায় ডিওএইচএসের বাসা থেকে বের হয়ে বনানী মোড়, বিজয় সরণি, মানিক মিয়া এভিনিউ, কলাবাগান, ইডেন কলেজ এবং নিউমার্কেট থানা ঘুরে দেখেন। এরপর নিউমার্কেট থানা থেকে শাহবাগ মোড়, মৎস্য ভবন, মগবাজার, হাতিরঝিল, পুলিশ প্লাজা হয়ে গুলশান থানা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি গুলশান থানা থেকে ইউনাইটেড হাসপাতাল হয়ে আবার বারিধারায় ফিরে আসেন।

এছাড়াও, পথিমধ্যে আশপাশের কিছু অলিগলি ও টহল চেকপোস্ট পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা থানা ও চেকপোস্টে দায়িত্বরত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রয়োজনীয় দিক–নির্দেশনা দেন।

তিনি নিরাপত্তা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দিয়ে বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমাদের সকলকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।‘

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।