মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬

যে কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
যে কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকা১৭ আসনে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ভোট দিতে পারেন তারেক রহমান। এছাড়া বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন তিনি।

নির্বাচন কমিশন ঘোষিত তথ্য অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More