শুক্রবার, মার্চ ২৭, ২০২৬
শুক্রবার, মার্চ ২৭, ২০২৬

ভিয়েতনামকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণ জয়

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

থাইল্যান্ডের ব্যাংককে আয়োজিত এশীয় আর্চারি টুর্নামেন্টে ভিয়েতনামকে পরাজিত করে কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগে স্বর্ণপদক জয়ের গৌরব অর্জন করেছে বাংলাদেশ।

শুক্রবার (২৭ মার্চ) সকালে অনুষ্ঠিত এই রোমাঞ্চকর ফাইনালে বাংলাদেশি আর্চারদের নিখুঁত নিশানায় কুপোকাত হয়েছে শক্তিশালী ভিয়েতনামি দল।

হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদের কম্পাউন্ড দল দারুণ নৈপুণ্য দেখিয়েছেন।

মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ পুরুষ কম্পাউন্ড দল। এরপর ফাইনালে ওঠার লড়াইয়ে ভুটানকে হারায় তারা।

ফাইনালে ভিয়েতনামকে বড় স্কোর ব্যবধানে হারায় কম্পাউন্ড দল। তাতে এ প্রতিযোগিতায় সোনা জিতলো বাংলাদেশ। ‎‎বাংলাদেশ পুরুষ কম্পাউন্ড দলের গড় স্কোর ৯ দশমিক ছয়দুই।

গত বছর এই টুর্নামেন্টের রিকার্ভ পুরুষ একক ইভেন্টে বাংলাদেশের আব্দুর রহমান আলিফ স্বর্ণ জিতেছিলেন, আর এবার দলগত ইভেন্টে সাফল্যের সেই ধারাবাহিকতা ধরে রাখল দেশ।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More