শিরোনাম
প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক যমুনা সার কারখানার উৎপাদন ফের বন্ধ জাপান সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা ১ নভেম্বর পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্ট মার্টিন গোপালগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় বাবা ও মেয়ে নিহত ইংল্যান্ডকে টপকে সপ্তম স্থানে আফগানিস্তান, বাংলাদেশ কত নম্বরে?
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ভিক্টর ক্লাসিক পরিবহনের সেই লক্কড়-ঝক্কড় বাসটির রেজিস্ট্রেশন স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভিক্টর ক্লাসিক পরিবহনের সেই লক্কড়-ঝক্কড় বাসটির রেজিস্ট্রেশন স্থগিত
ছবি: সংগৃহীত

যাত্রী নিয়ে ঢাকা শহরের সড়ক দাপিয়ে বেড়াচ্ছে ভিক্টর ক্লাসিক পরিবহনের লক্কড়–ঝক্কড় এক লোকাল বাস। গাড়িটির পিছনের অংশ প্রায় খুলে পড়ার অবস্থা, যা বেঁধে রাখা হয়েছে দড়ি দিয়ে।

এমনই এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বাসটির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। গাড়িটি আটক করে ডাম্পিং গ্রাউন্ডে পাঠানোর পাশাপাশি এর রেজিস্ট্রেশন স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ মে) ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

এতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা মেট্রো–ব–১২–০৭১৩ নম্বর বাসটির জরাজীর্ণ, রং চটা এবং লক্কড়–ঝক্কড় অবস্থায় সড়কে চলাচল করার বিষয়টি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং বিআরটিএর নজরে আসে।

মেয়াদোত্তীর্ণ ফিটনেস ও ট্যাক্স টোকেন সনদ নিয়ে এবং জরাজীর্ণ অবস্থায় যানবাহনটি পরিচালনা করায় সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী এর রেজিস্ট্রেশন স্থগিত করা হয়েছে। সেই সঙ্গে মালিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

পোস্টে আরও জানানো হয়, বিআরটিএ‘র আদালত–৬ এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের ভ্রাম্যমাণ আদালত গত ৩ জুন বিকfলে মেরুল বাড্ডার বাঁশপট্টি এলাকা থেকে গাড়িটি আটক করে ডাম্পিং গ্রাউন্ডে প্রেরণ করেন।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।