শিরোনাম
আলোকস্বল্পতায় বন্ধ মিরপুর টেস্ট, বাংলাদেশের লিড ১০৬ নীতিমালা প্রকাশঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ, নয়তো বাসা বাতিল নভেম্বর মাসে দেশে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম তাহসিফ সাউরি’র মৃত্যু: পিবিআই হেফাজতে ‘জুনিয়র বন্ধু’ দীপ শনিবার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঘূর্ণিঝড় ‘অর্ণব’ দুর্বল হতেই সাগরে ফের নতুন লঘুচাপ, ভারি বৃষ্টির শঙ্কা ২৪ ঘণ্টা না যেতেই দেশে কমল স্বর্ণের দাম জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাপ্তাহিক ছুটির দিন বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
জাতীয়

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন আশফাকুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন আশফাকুল ইসলাম

সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে শিক্ষার্থীদের মিছিল, শ্লোগান, আল্টিমেটামের জেরে রাষ্ট্রের প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করেছেন বিচারপতি ওবায়দুল হাসান। উদ্ভূত পরিস্থিতিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম।

শনিবার (১০ আগস্ট) আইন মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

বিচারপতি মো. আশফাকুল ইসলাম ২০২২ সালের ৮ ডিসেম্বর আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন।

এর আগে ২০০৩ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান তিনি। দুই বছর পর ২০০৫ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে স্থায়ী নিয়োগ পান বিচারপতি মো. আশফাকুল ইসলাম।

 

এসএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।