শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
জাতীয়

ভারত-পাকিস্তান প‌রি‌স্থি‌তি নিয়ে বাংলাদেশের উদ্বেগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভারত-পাকিস্তান প‌রি‌স্থি‌তি নিয়ে বাংলাদেশের উদ্বেগ

কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে সামরিক সংঘাতে জড়িয়েছে ভারত ও পাকিস্তান। দুদেশের মধ্যে চলমান প‌রি‌স্থি‌তিতে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা। একইসঙ্গে প‌রি‌স্থি‌তি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃ‌তিতে এ তথ্য জানানো হয়।

বিবৃ‌তিতে বলা হ‌য়ে‌ছে, বাংলাদেশ সরকার ভারত ও পাকিস্তান পরিস্থিতি গভীরভা‌বে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় পক্ষকে শান্ত থাকার পাশাপা‌শি সংযম দেখানোর অনু‌রোধ করেছে। পরিস্থিতি আরও খারাপ করে তুলতে পারে এমন কোনো পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানা‌চ্ছে।

বিবৃ‌তিতে আরও বলা হয়, আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতার চেতনায় বাংলাদেশ আশাবাদী যে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা হ্রাস পাবে এবং এই অঞ্চলের মানুষের সুবিধার জন্য শেষ পর্যন্ত শান্তি বিরাজ করবে।

ইএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।