শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
ক্রিকেট

ভারতের বিপক্ষে খেলবে না মুশফিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভারতের বিপক্ষে খেলবে না মুশফিক

এশিয়া কাপের সুপার ফোরে আগামী শুক্রবার কলম্বোয় ভারতের বিপক্ষে ম্যাচে মুশফিকুর রহিমকে ছাড়াই খেলতে হবে টাইগারদের।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সদ্য কন্যা সন্তানের বাবা হয়েছেন মুশফিক। পরিবারের সঙ্গে থাকার জন্য তার ছুটির মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত সোমবার মুশি ও তার স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডির ঘর আলো করে আসে এক কন্যা সন্তান। বিশেষ এই মুহূর্তে স্ত্রীর পাশে থাকতে গত শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষ করে ঢাকায় ফেরেন মুশফিক। ভারত ম্যাচের আগে তার দলে যোগ দেওয়ার কথা ছিল।

বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘মুশফিকের স্ত্রী পুরোপুরি সেরে উঠেনি এবং এই মুহূর্তে স্ত্রী ও সন্তানদের পাশে তার থাকা প্রয়োজন। আমরা পরিস্থিতিটা বুঝতে পারছি। তাই ভারতের বিপক্ষে ম্যাচটা থেকে তাকে ছুটি দেওয়া হচ্ছে।’

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।