শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ভাড়া বাসায় মিললো স্বামীর গলাকাটা মরদেহ, স্ত্রী পলাতক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভাড়া বাসায় মিললো স্বামীর গলাকাটা মরদেহ, স্ত্রী পলাতক

নওগাঁয় স্বামী–স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেয়ার কয়েকঘন্টা পরেই স্বামীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে নিহতের স্ত্রী পলাতক রয়েছেন।

বুধবার (৫অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শহরের বউবাজার এলাকার জুলেখা আক্তারের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওই ব্যাক্তির নাম মিলন হোসেন (৩০)। তিনি শহরের কোমাইগাড়ি এলাকার আব্দুল মালেকের ছেলে।

স্থানীয় বাসিন্দা রুমা আক্তার জানান, বুধবার (৪ অক্টোবর) দুপুরেই স্বামী–স্ত্রী পরিচয়ে আমার বড় বোন জুলেখা আক্তারের বাসা ভাড়া নেন তারা। দুপুর থেকে তারা স্বামী–স্ত্রী বাসা পরিস্কার করছিলেন। সন্ধ্যার পর থেকে বাসায় তালা দেখতে পায় স্থানীয়রা। পরে রাত ১০টার দিকে জানালা দিয়ে মিলনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেন।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকন্ড। এ ঘনার পর থেকে তার স্ত্রী পলাতক থাকায় তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

আব্দুর রউফ রিপন/শায়লা/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।