শিরোনাম
মদিনায় পাঁচটি ড্রোন ভূপাতিতের দাবি জোটের গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা ইউল্যাব শিক্ষার্থী শাহানার সুচিকিৎসার জন্য প্রয়োজন সাড়ে ছয় লাখ টাকা খাদ্য ব্যবসায় বাধ্যতামূলক হলো নিবন্ধন ও লাইসেন্স ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ কোনো ‘দালাল’ মিডিয়া আমাকে থামাতে পারবে না: ইশরাক সব ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ভাইরাল সেই ইমামকে সংবর্ধনা দিল আলজেরিয়ার সরকার

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
ভাইরাল সেই ইমামকে সংবর্ধনা দিল আলজেরিয়ার সরকার
ইমাম ওয়ালিদ। ছবি: সংগৃহীত

নামাজের সময় বিড়ালের প্রতি ভালোবাসা প্রদর্শনের কারণে ইমাম ওয়ালিদকে রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা প্রদান করেছে আলজেরিয়ার সরকার। তারাবির নামাজের সময় হঠাৎ করে লাফ দিয়ে ইমাম ওয়ালিদের কাধে ওঠে একটি বিড়াল। তখন সে বিড়ালটিকে ভালোবাসা দিয়ে আগলে রাখে। এক পর্যায়ে বিড়ালটি তার গালে একটি চুমু দেয়।

দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা বিশ্বব্যাপী ভাইরাল হয়ে যায়। ভিডিও ভাইরাল হওয়ার কারণে তিনি রাতারাতি তারকা বনে যান। বিড়ালের প্রতি তার দয়া বিশ্বের সকল গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়। এতে বিশ্বব্যাপী মুসলিম এবং অমুসলিমদের কাছে তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেন।

পরে জানা যায়, ওই ইমামের নাম ওয়ালিদ মেহদাস। থাকেন আলজেরিয়াতে। এ ঘটনার পর আলজেরিয়ার সরকার ইমাম ওয়ালিদের জন্য বিশেষ সংবর্ধনার আয়োজন করে।

আলজেরিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রী ডক্টর ইউসুফ বেলমাহদি ইমাম ওয়ালিদের জন্য সংবর্ধনার আয়োজন করেন এবং তার সদয় আচরণের জন্য তাকে প্রশংসা করেন। ভাইরাল সেই ইমামকে সংবর্ধনা দিল আলজেরিয়ার সরকার।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা ইমামের এ কাজের ব্যাপক প্রশংসা করেন। তার এ কাজের মাধ্যমে বিশ্বের দরবারে ইসলাম আরও আলোকিত হয়েছে। এ ঘটনার পর অনেক অমুসলিমও ইসলামের প্রতি ইতিবাচক ধারনা পোষণ করবেন।

যূথী/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।