দীপ্ত নিউজ
সারাদেশ

ব্যারিস্টার সুমন বিপুল ভোটে জয়ী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ব্যারিস্টার সুমন বিপুল ভোটে জয়ী
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে ঈগল প্রতীক নিয়ে প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সুমন ঈগল প্রতীকে পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ভোট, আর নৌকার প্রার্থী বিমান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী পেয়েছেন ৪৭ হাজার ভোট।

এ আসনে ১৭৭টি ভোটকেন্দ্রে ৫ লাখ ১২ হাজার ৩০৮ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ৮৮৪ জন এবং নারী ভোটার ২ লাখ ৫৪ হাজার ৪২৩ জন।

 

আল / দীপ্ত সংবাদ