দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

বোমা তৈরির সময় বিস্ফোরণ, কৃষকলীগ কর্মী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বোমা তৈরির সময় বিস্ফোরণ, কৃষকলীগ কর্মী নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের একটি কলাক্ষেতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে টমাস আলী নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

নিহত টমাস আলী শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর লম্বাটোলা গ্রামের মো. মর্তুজার ছেলে। টমাস কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তিনি কৃষক লীগের নেতা ছিলেন।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পেছনের একটি কলাক্ষেতে হঠাৎ বিকট শব্দ শুনতে পান তারা। পরে ঘটনাস্থলে গিয়ে একজনকে নিহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা জানতে পারেন, সেখানে ককটেল তৈরি করা হচ্ছিল।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বোমা তৈরির সময় বিস্ফোরণে টমাস আলী নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অন্য তিনজনের নাম–পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানতে কাজ করছে পুলিশ।

মো. আলমগীর হোসেন