শিরোনাম
ধর্মীয় সম্প্রীতি নষ্টে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে যেসব কাজ করা যাবে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি এড়াতে ১৩ নির্দেশনা ফায়ার সার্ভিসের বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজশাহী আসছেন মঙ্গলবার, ব্যাপক প্রস্তুতি ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৫১ নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
দীপ্ত নিউজ
জাতীয়

বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়ে সুখবর দিলেন মন্ত্রিপরিষদ সচিব

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়ে সুখবর দিলেন মন্ত্রিপরিষদ সচিব
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

নতুন জাতীয় বেতন স্কেল অনুমোদনের পাশাপাশি বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠক শেষে তথ্য মন্ত্রণালয়ের পিআইডি সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানে কর্মরতদের বেতন বাড়ানোর বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বেসরকারি খাতের অনেক প্রতিষ্ঠান প্রতিবছর কর্মীদের বেতন ৫ শতাংশ বা ৭ শতাংশ করে বাড়িয়ে থাকে। মন্ত্রিসভায় থাকা কয়েকজন নিয়োগকর্তাও এ বিষয়ে আলোচনা করেছেন।

তিনি আরও বলেন, বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে নতুন জাতীয় বেতন স্কেল মূলত নির্ধারিত সরকারি বেতন স্কেলের ওপর নির্ভরশীল কর্মচারীদের জন্য প্রযোজ্য।

এর আগে সরকারি কর্মচারীদের বেতন–ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা অধিকতর যৌক্তিক ও যুগোপযোগী করার লক্ষ্যে জাতীয় বেতন স্কেল–২০২৬ অনুমোদন করেছে সরকার। নতুন বেতন স্কেলে সরকারি কর্মচারীদের বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে।

 

এসএ