শিরোনাম
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিক্ষক ও শিশুসহ নিহত ৫ দর্শনা সীমান্ত দিয়ে দেশে আসছে ১৮টি আধুনিক রেলকোচ ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি শনিবার ব্যাংক খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২২ মণ্ডপে দুই হাজার বিজিবি সদস্য মোতায়েন বিমানবন্দরে ২০ হামলায় নিহত ১৯, আহত ৩৬৪ : সৌদি জোট সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট না থাকলে ব্যবস্থা, সময় বেঁধে দিল কর্তৃপক্ষ দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
জাতীয়

বেলজিয়ামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বেলজিয়ামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

 

গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে বেলজিয়ামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ব্রাসেলস জাভেনটেম বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের বাণিজ্যিক ফ্লাইট।

বেলজিয়ামে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইনের আমন্ত্রণে বেলজিয়াম সফর করছেন প্রধানমন্ত্রী।

২৫ ও ২৬ অক্টোবর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত হবে গ্লোবাল গেটওয়ে ফোরাম।

ব্রাসেলস যাওয়ার পথে প্রধানমন্ত্রী ফ্লাইটের প্রতিটি প্রান্ত ঘুরেন এবং যাত্রী ও বিমানের ক্রুদের সঙ্গে কুশল বিনিময় করেন।

 

এসএ/দীপ্ত নিউজ