শিরোনাম
কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

বেনাপোল বন্দরে ইয়ার পিস্তলসহ ভারতীয় ট্রাকচালক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বেনাপোল বন্দরে ইয়ার পিস্তলসহ ভারতীয় ট্রাকচালক আটক

বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক থেকে একটি ইয়ার পিস্তল ও গুলি উদ্ধার করেছে বিজিবি। এ সময় ট্রাক চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বেনাপোল বন্দর কার্গো ভেহিকেল টার্মিনাল থেকে তাদের আটক ও আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে ৪৯ ব্যাটালিয়ন বিজিবি।

আটক ট্রাক চালক গুরজীত সালুজা ও হেলপার রাম দাস নাওয়াদি মধ্যপ্রদেশ রাজ্যের বিতুল জেলার চন্দ্র শিকড় ওয়ার্ড এলাকার বাসিন্দা।

৪৯ বিজিবি সহকারী পরিচালক সোহেল আল মোজাহিদ বলেন, ‘আমদানি বা রপ্তানি পণ্যবাহী ট্রাকের মাধ্যমে যাতে কোনোভাবে অস্ত্র বা মাদক বহন না হয়, সেজন্য সন্দেহভাজন ট্রাক বাংলাদেশে ঢোকার সময় তল্লাশি করা হয়। রবিবার কাঁচা মরিচবাহী একটি ভারতীয় ট্রাক তল্লাশি করে চালকের কেবিন থেকে একটি ইয়ার পিস্তল উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, এটি বাংলাদেশে বহন নিষিদ্ধ থাকায় তা জব্দ এবং জড়িত দুজনকে আটক করে অস্ত্র আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

এদিকে ট্রাকচালক জানান, তারা আত্মরক্ষার জন্য ট্রাকে ইয়ার পিস্তলটি রেখেছিলেন।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।