শিরোনাম
দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক যমুনা সার কারখানার উৎপাদন ফের বন্ধ
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

বেগম জিয়ার মুক্তি দাবিতে টাঙ্গাইলে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বেগম জিয়ার মুক্তি দাবিতে টাঙ্গাইলে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে টাঙ্গাইলে পদযাত্রা করেছে বিএনপি।

শনিবার (১৯ আগষ্ট) দুপুরে পদযাত্রাটি শহরের পার্কবাজার ঈদগাঁ মাঠ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বেপাড়ীপাড়া এলাকায় গিয়ে শেষ হয়।

এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ।

পদযাত্রায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মাহমুদুল হক, বিএনপি নেতা জিয়াউল হক, শফিকুর রহমান, মনিরুল হক, জেলা মহিলাদল সাধারন সম্পাদক এডভোকেট রক্সি মেহেদী, তাতীদল সভাপতি শাহ আলম, জেলা যুবদল আহবায়ক খন্দকার রাশেদুল আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান, সাধারন সম্পাদক এজাজুল হক, জেলা ছাত্রদলের সভাপতি দূর্জয় হোড়, ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।