দীপ্ত নিউজ
বাংলাদেশ

বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন
রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন। ছবি: সংগৃহীত

রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। আগুন ওই ভবনের সব ফ্লোরে ছড়িয়ে পড়ছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

জানা গেছে, রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগার সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের ৮টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।