দীপ্ত নিউজ
বাংলাদেশ

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
বৃহস্পতিবার গ্যাস থাকবে না

রাজধানীতে বৃহস্পতিবার (২ মার্চ ) গ্যাস পাইপ লাইনের কাজের জন্য কিছু এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

বুধবার (১ মার্চ) তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্যাস পাইপ লাইনের জরুরি টাই–ইন কাজের জন্য আগামী বৃহস্পতিবার দুপুর ২টা হতে রাত ১০টা পর্যন্ত ৮ ঘণ্টা গ্যাস থাকবেনা। মিন্টু রোড, ইস্কাটন, পরীবাগ, হাবিবুল্লাহ সড়ক, পিজি হাসপাতাল, বারডেম, ঢাকা ক্লাব, হলি ফ্যামিলি, কাওরান বাজার, পুরাতন এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আশেপাশের এলাকায় ওই সময়ে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও জানানো হয়েছে।

অনু/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।