দীপ্ত নিউজ
বাংলাদেশ

বৃহস্পতিবার ঢাকার যেসব স্থানে গ্যাস সরবরাহ বন্ধ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
বৃহস্পতিবার ঢাকার যেসব স্থানে গ্যাস সরবরাহ বন্ধ

গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার (১১ জুলাই) নগরীর বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (১০ জুলাই) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বার্তায় জানানো হয়, গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা কলাবাগান, কাঁঠালবাগান, পূর্ব রাজাবাজার, গ্রীন রোড, ও পান্থপথ এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।