শিরোনাম
দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক যমুনা সার কারখানার উৎপাদন ফের বন্ধ
দীপ্ত নিউজ
অন্যান্য খেলা

বিশ্বের দ্রুততম মানব এখন নোয়াহ লাইলস

আদীব জামাল
আদীব জামাল
বিশ্বের দ্রুততম মানব এখন নোয়াহ লাইলস

উসাইন বোল্টের পর প্রথম পুরুষ স্প্রিন্টার হিসেবে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ২০০ মিটারে ডাবল স্বর্ণ জিতলেন নোয়াহ লাইলস। বুদাপেস্টে ১০০ মিটার স্প্রিন্টারে এই র্কীতি গড়েন তিনি।

জ্যামাইকার উসাইন বোল্টের পরে আর কেউ ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টের ডাবল‘স পাননি বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে। বুদাপেস্টে ১০০ মিটার জয়ে ফেভারিট ছিলেন না লাইলস।

অলিম্পিকের দ্রুততম মানব মার্চেল ইয়াকবস থাকলেও ফেভারিটের তকমাটা ছিলো লাইলসের মার্কিন সতীর্থ ফ্রেড কার্লির জন্য। গতবছর ইউজিনে বিশ্ব চ্যাম্পিয়নশিপে দ্রুততম মানব হয়েছিলেন তিনি। এবার সবাইকে বিস্মিত করে কার্লি ও ইয়াকবস, দুজনের কেউই ফাইনালে উঠতে পারলেন না।

ইয়াকবসের সঙ্গে একই সেমিফাইনালে দৌড়ানো, নোয়াহ লাইলস জায়গা করে নেন ফাইনালে। সেখানে লেৎসিলে তেবোগোকে পেছনে ফেলে, বিশ্বের দ্রুততম মানব হন লাইস। সময় নেন ৯ দশমিক আট–তিন সেকেন্ড।

 

আল আমিন/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।