শিরোনাম
দীপ্ত নিউজ
ক্রিকেট

বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে লড়ছে বাংলাদেশ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে লড়ছে বাংলাদেশ

 

২০২৩ ক্রিকেট বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে শ্রীলঙ্কা। এখন পর্যন্ত তাদের সংগ্রহ ৪ উইকেটে ১৬৪ রান।

গোহাটিতে শুরু থেকে লঙ্কানদের চাপে রাখেন টাইগার পেসাররা। তাসকিন, তানজিম প্রথম দুই ওভারে দেন মাত্র তিন রান। এর আগে বিশ্বকাপে তিন বারের দেখায় একটিতেও জেতেনি টাইগাররা।

সবশেষ লঙ্কানদের সাথে এশিয়া কাপে দুইবার হেরেছে লাল– সবুজের প্রতিনিধিরা।

এ দুই দলের বিশ্বকাপে চতুর্থ দেখা হবে ৬ নভেম্বর দিল্লিতে। জয় পেতে মুখিয়ে আছে বাংলাদেশ ক্রিকেট দল।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।