শিরোনাম
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিক্ষক ও শিশুসহ নিহত ৫ দর্শনা সীমান্ত দিয়ে দেশে আসছে ১৮টি আধুনিক রেলকোচ ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি শনিবার ব্যাংক খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২২ মণ্ডপে দুই হাজার বিজিবি সদস্য মোতায়েন বিমানবন্দরে ২০ হামলায় নিহত ১৯, আহত ৩৬৪ : সৌদি জোট সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট না থাকলে ব্যবস্থা, সময় বেঁধে দিল কর্তৃপক্ষ দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বিরোধী দল কী, সরকারকে দেখিয়ে দেব: জাপা মহাসচিব

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বিরোধী দল কী, সরকারকে দেখিয়ে দেব: জাপা মহাসচিব
জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। ছবি- সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দল কী, সেটা সরকারকে দেখিয়ে দেবেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, পার্লামেন্টের কর্মবিরতি সম্পর্কে আমাদের অভিজ্ঞতা আছে। আমাদের কনফিডেন্স আছে, এই পার্লামেন্টে বিরোধী দল কী সেটা আমরা দেখিয়ে দেব। জাতীয় পার্টি সম্পর্কে মানুষের মধ্যে যেসব কথা আছে, ধরলাম সেগুলো একদমই যৌক্তিকভাবেই আছে। সেগুলোকে খণ্ডন করা, মানুষের মনের কথা বলা, সরকারকে জবাবদিহি করা, সরকারের ভুল ত্রুটি তুলে ধরা জন্য যা যা করা দরকার আমরা করব।


মুজিবুল হক বলেন
, পার্লামেন্টে দুটি বড় দল। তার মধ্যে একটি আওয়ামী লীগ সরকার গঠন করেছে। আর আছেন স্বতন্ত্র এমপি ৬২ জন। এর মধ্যে ৫৯ জনই আওয়ামী লীগের পদ–পদবীতে আছেন। যারা আওয়ামী লীগের পদ–পদবীতে আছেন তাদের বিরোধী দলের স্বীকৃতি দেয়া আমি মনে করিনি। আমি মনে করেছি জাতীয় পার্টিই একমাত্র বিরোধী দল। তাদেরকে স্বীকৃতি দেওয়া দরকার। আমি জাতীয় সংসদ কার্যবিধি অনুযায়ী ন্যায়ভাবে এই কাজটি করেছি। এবং আমরা সেটিই মনে করি।


জাপা মহাসচিব বলেন
, গত পার্লামেন্টে যারা নির্বাচন বর্জন করেছিল, তারা আমাদের কিছু লোকজনকে উসকানি দিচ্ছে আমাদেরকে ড্যামেজ করার জন্য। আমরা শত উসকানিতেও ড্যামেজ হব না। চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে আমি কিন্তু নার্ভাস না। মানুষ দেখতে চায় গোলাম মোহাম্মদ কাদের আসলেই বিরোধী দলের নেতা কি না। সেই প্রমাণ কিন্তু আপনাকে করতে হবে। আমরা আপনার নেতৃত্বে পার্লামেন্টে দেখিয়ে দিতে চাই সংখ্যায় নয়, মানুষের পক্ষে কথা বলার যে কাজ সেটি আমরা দেখিয়ে দিতে চাই।