শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বিমানের যান্ত্রিক ত্রুটিতে শারজাহ-ঢাকা ফ্লাইট সাড়ে ৬ ঘণ্টা দেরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিমানের যান্ত্রিক ত্রুটিতে শারজাহ-ঢাকা ফ্লাইট সাড়ে ৬ ঘণ্টা দেরি

যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শারজাহ–ঢাকা রুটের ফ্লাইট বিজি–৩৫২ নির্ধারিত সময়ের চেয়ে সাড়ে ছয় ঘণ্টা বিলম্বে ছেড়ে যায়। এর প্রভাব পড়ে ওই উড়োজাহাজ দিয়ে পরিচালিত হওয়ার কথা থাকা ঢাকা–ব্যাংকক রুটের ফ্লাইট বিজি–৩৮৮ –তেও।

বিমান সূত্রে জানা যায়, শারজাহ থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইট বিজি–৩৫২ ছাড়ার কথা ছিল স্থানীয় সময় মঙ্গলবার(২৯ জুলাই) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে এবং ঢাকায় পৌঁছানোর কথা ছিল সকাল ৮টা ৩০ মিনিটে। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি সময়মতো ছাড়তে পারেনি। প্রায় সাড়ে ছয় ঘণ্টা বিলম্বের পর স্থানীয় সময় ভোর ৬টা ৪২ মিনিটে ফ্লাইটটি শারজাহ ছাড়ে এবং ঢাকায় পৌঁছে দুপুর ১টা ৩০ মিনিটে।

সূত্রে আরও জানা যায়, এই বোয়িং ৭৩৭ উড়োজাহাজটি দিয়েই পরিচালনা করার কথা ছিল ঢাকা থেকে ব্যাংককগামী বিজি–৩৮৮ ফ্লাইট। ফলে শারজাহ ফ্লাইটের দেরির কারণে ব্যাংকক ফ্লাইটও নির্ধারিত সকাল ১১টায় ছাড়তে পারেনি। সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্যাংককগামী ফ্লাইটটি দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা ছেড়েছে।

যান্ত্রিক ত্রুটি সম্পর্কিত বিস্তারিত তদন্ত প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

আল

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।