মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬
মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬

বিবাহের সংবর্ধনা পেলেন ইমরান ও ইন্দোনেশিয়ার নিকি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দীর্ঘ পাঁচ বছর অপেক্ষার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন পটুয়াখালীর ইমরান ও ইন্দোনেশিয়ার নিকি। বুধবার (১ মার্চ) ইসলামিক রীতিনীতি মেনে তাদের বিয়ে হয়।

মাত্র ১০১ টাকা দেনমোহরে সম্পন্ন হয় ইমরাননিকির বিয়ে। দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হওয়ায় আনন্দে ভাসছে ইমরানের পরিবার।

তবে পথটা এত সহজ ছিলো না। ২০১৬ সালে ফেসবুকে পরিচয় ইমরাননিকির। ২০১৭ সালে ইমরানকে বিয়ে করতে বাংলাদেশে চলে আসেন ইন্দোনেশিয়ার সুরাবায়া প্রদেশের জেম্বার এলাকার বাসিন্দা নিকি। সে সময় ইমরানের বিয়ের বয়স না হওয়ায় ফিরে যেতে হয় তাকে। তবে সম্পর্ক ভাঙেনি।

মাঝের ৫ বছরে বয়স বাড়ায় সাথে সাথে দুই পরিবারের সম্পর্কও মজবুত হয়। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ফের বাংলাদেশে এসে। পরদিনই পটুয়াখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিয়ের আবেদন জানান নিকি। মেলে বিচারকের সম্মতি।

এক হতে পেরে মহাখুশি বরকনে।

যূথী/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More