দীপ্ত নিউজ
ক্রিকেট

বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে অসাধারণ সেঞ্চুরি করলেন হৃদয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে অসাধারণ সেঞ্চুরি করলেন হৃদয়
ছবি: সংগৃহীত

জাতীয় দলে নিজের তৃতীয় টেস্ট খেলতে নেমে যখন সতীর্থদের আসা–যাওয়ার মিছিল দেখছেন, তখন একাই দায়িত্ব কাঁধে নিয়ে নিজের প্রথম সেঞ্চুরি করেছেন হৃদয়।

শনিবার (৭ নভেম্বর) ৩ উইকেটে ৮৮ রান নিয়ে সিলেট টেস্টের তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।

হৃদয় ২৯ ও মুশফিক ১৬ রানে নিয়ে তৃতীয় দিনের শুরুটা ভালোই করেছিলেন। তবে ৩৪ রান করে আউট হন মুশফিক।

লিটন দাস ক্রিজে আসার পর নিজের প্রথম টেস্ট ফিফটি তুলে নেন হৃদয়। অন্যদিকে, ক্রিজে এসেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন লিটন। দুটি বাউন্ডারি পেলেও তার আক্রমণাত্মক মনোভাবকে কাজে লাগিয়েছেন ওয়ারিকান।

ফুল লেংথে এবং অফ স্টাম্প বরাবর আসা বলে লিটন ড্রাইভ করতে গিয়ে কাভারে দাঁড়ানো ব্রেন্ডন কিংকে ক্যাচ দিয়ে ৮ রান করে সাজঘরে ফিরে যান। এরপর মেহেদী হাসান মিরাজও সুবিধা করতে পারেননি। ১৬ রান করে আউট হন তিনি।

তবে একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন হৃদয়। ১১ চার ও এক ছক্কায় তিন অঙ্কের ঘর স্পর্শ করেন এই ব্যাটার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২১১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।