দীপ্ত নিউজ
ক্রিকেট

বিগ ব্যাশে দল পেলেন মুস্তাফিজ

আল আমিন
আল আমিন
প্রকাশ:
বিগ ব্যাশে দল পেলেন মুস্তাফিজ
মুস্তাফিজুর রহমান

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের (বিবিএল) আগামী আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই ক্রিকেটার। লেগ স্পিনার রিশাদ হোসেনের পর এবার দল পেয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।

বিগ ব্যাশের আসন্ন আসরে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলার প্রস্তুাব পেয়েছেন মুস্তাফিজুর রহমান। গতকাল অস্ট্রেলিয়ার এই ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছেন বাঁহাতি এই পেসার।

অন্যদিকে, হোবার্ট হারিকেন্সের জার্সিতে দেখা যাবে রিশাদকে।

দুই বাংলাদেশি বোলারের উপস্থিতিতে এবারের বিগ ব্যাশে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আগ্রহও বাড়বে। বিশেষ করে অস্ট্রেলিয়ার কন্ডিশনে মোস্তাফিজের কাটার ও বৈচিত্র্যময় বোলিং কতটা দারুণ হয়, সেটিই থাকবে দেখার বিষয়।

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে মুস্তাফিজের। বিশেষ করে টি–টোয়েন্টি ক্রিকেটে তার কাটার, স্লোয়ার ও গতির পরিবর্তন ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলার সুযোগ পেলে অস্ট্রেলিয়ার কন্ডিশনে নিজের দক্ষতা দেখানোর আরেকটি মঞ্চ পাবেন তিনি।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।