শিরোনাম
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আগুনের পাশেই মদপানে মত্ত দম্পতি

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আগুনের পাশেই মদপানে মত্ত দম্পতি
ছবি: সংগৃহীত

ফ্রান্সে চলছে সরকারবিরোধী নজিরবিহীন বিক্ষোভ। বিক্ষোভ ঠেকাতে ব্যর্থ হওয়ায় কারফিউ জারি করেছে সরকার। এর মধ্যেই এক ফরাসি দম্পতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 

ভিডিওতে দেখা গেছে, একটি দোকানের বাইরের টেবিলে বসে নির্বিকারভাবে মদপান, ধূমপান ও গল্প করছেন তাঁরা। অথচ তাদের ঠিক পেছনেই তখন দাউ দাউ করে জ্বলছিল আগুন।

প্যারিসের বিখ্যাত আর্ক দ্য ত্রিয়ম্ফের কাছাকাছি একটি স্থানে ভিডিওটি ধারণ করা হয়। দম্পতির ঠিক পেছনেই দাউ দাউ করে আগুন জ্বলছিল। তবে পরিস্থিতির ভয়াবহতা সত্ত্বেও তাদের মধ্যে উদ্বেগের কোনো দৃশ্য লক্ষণ দেখা যায়নি।

ফ্রান্সে চলমান বিক্ষোভের মধ্যে বিভিন্ন স্থানে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশজুড়ে এসব ঘটনায় আড়াই হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু প্যারিস থেকেই গ্রেপ্তার করা হয়েছে ৮৫৫ জনকে।

গত রবিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সহিংসতার নিন্দা জানান। এসব ঘটনার জন্য তিনি উগ্র বামপন্থী গোষ্ঠী ও অপরাধী চক্রকে দায়ী করেন।

অন্যদিকে, ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু সোমবার প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেইসহ বিভিন্ন স্থানে কারফিউ জারির ঘোষণা দেন।

সূত্র: নিউইয়র্ক পোস্ট

 

এসএ