শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বিএসএফের গুলিতে স্বর্ণার মৃত্যুতে ঢাকার কড়া প্রতিবাদ

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বিএসএফের গুলিতে স্বর্ণার মৃত্যুতে ঢাকার কড়া প্রতিবাদ

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ১৩ বছর বয়সি বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাসের নিহতের ঘটনায় আনুষ্ঠানিকভাবে ‘কড়া প্রতিবাদ’ করেছে সরকার।

বৃহস্প‌তিবার (৫ সে‌প্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে পাঠানো এক সংবাদ বিজ্ঞ‌প্তিতে এ তথ‌্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ১৩ বছর বয়সী কিশোরী স্বর্ণা দাসকে গুলি করে হত্যার ঘটনায় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার ঢাকার ভারতীয় হাইকমিশনে কূটনৈতিক পত্র প্রেরণের মাধ‌্যমে প্রতিবাদ জানানো হয়।

প্রতিবাদ নোটে বাংলাদেশ এ ধরনের নির্মম কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশ সরকার মনে করিয়ে দিয়েছে যে, সীমান্ত হত্যার এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অযৌক্তিক।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, গত রোববার রাতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্তে বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয় অষ্টম শ্রেণির ছাত্রী স্বর্ণা। পরে তার মরদেহ বিএসএফ নিয়ে যায়। এর ৪৫ ঘণ্টা পর তার মরদেহ ফেরত দিয়েছে ভারত।

আল/ দীপ্ত সংবাদ