শিরোনাম
বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ মারা গেছেন প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী
দীপ্ত নিউজ
Lead 1

বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ মারা গেছেন

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ মারা গেছেন

বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক, অবিভক্ত ঢাকা-৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে সালাউদ্দিন আহমেদের ছেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্যসচিব তানভীর আহমেদ রবিন নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেন।

পোস্টে তিনি লেখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন। আমার আব্বু আর নেই। সে তার রবের কাছে চলে গিয়েছেন। রাত ৮টা ১০ মিনিটে এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। আমার আব্বুর নামাজে জানাজা আগামীকাল মঙ্গলবার বাদ জোহর শ্যামপুর কদমতলীর লাল মসজিদে অনুষ্ঠিত হবে।

তিনি আরও লেখেন, সবার কাছে আমার আব্বুর জন্য দোয়ার দরখাস্ত করছি। মহান আল্লাহপাক রাব্বুল আলামিন আমার আব্বুকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন।