মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬

বিএনপি নেতা মজনু ও যুবনেতা নাসিরের মুক্তির দাবিতে মিছিল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব ও ফেনী১ আসন বিএনপি সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু, ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারের মামলা প্রত্যাহার ও শর্তহীন জামিনের দাবিতে মুক্তির মিছিল করেছে ফেনী জেলা ছাত্রদল।

শুক্রবার (২৭ মে) বিকেলে মুক্তির মিছিলটি শহরের ট্রাংক রোডে শুরু হয়ে শহীদ শহীদুল্লা কায়সার সড়ক হয়ে ইসলামপুর রোডে গিয়ে শেষ হয়।

ফেনী জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মজুমদার রশিদ এর নেতৃত্বে মুক্তির মিছিলে অংশ নেয় ফেনী জেলা ছাত্রদল এর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

মিছিলের সামনের সারিতে ছিলেন ফেনী পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাজন মজুমদার, জেলা ছাত্রদলের সহপ্রচার সম্পাদক রাকিবুল হাসান রনি, সদস্য মোহাম্মদ আলী সোহেল, ফেনী পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরুল হাসান চৌধুরী আসিফ, জেলা ছাত্রদল নেতা শাখওয়াত হোসেন রবিন, পৌর ছাত্রদল নেতা জুনায়েদ রব্বানী রিজন, আতিকুর রহমান প্রমুখ।

মিছিল শেষে মাহির ও রবিন নামে পৌর ছাত্রদলের দুইজন কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

 

আবদুল্লাহ আল-মামুন/আফ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More