প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া মামলায় রাজশাহী জেলা বিএনপি সভাপতি আবু সাইদ চাদঁ‘কে রবিবার (১৬ জুলাই) সকালে মাগুরা জজ আদালতের হাজির করা হলে আদালত চত্বরে যুবলীগের নেতাকর্মীরা তার উপর জুতা স্যান্ডেল মারার ঘটনা ঘটেছে।
ঘটনার সময় আদালত চত্বরে ভিড় সামলাতে গিয়ে আঘাতপ্রাপ্ত হন কর্তব্যরত পুলিশ হাবিলদার মফিজুর রহমানর।
আদালতে চাঁদের জামিনের আবেদন করেন তার আইনজীবি, অপরদিকে বাদী পক্ষের আইনজীবী সাত দিনের রিমান্ডের আবেদন করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেকেন্দার আলী জানান, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগ মামলায় আবু সাইদ চাদঁ কে মাগুরা আদালতে হাজির করা হয়। আদালত ডাকার সময় উত্তজিত জনতা রাজাকার স্লোগান দিয়ে তার উপর জুতা স্যান্ডেল নিক্ষেপ করে।
আদালতের ভারপ্রাপ্ত মুখ্য বিচারিক হুমায়ন কবির আগামী সোমবার জামিন ও রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেন। পরে আসামিকে মাগুরা কারাগারে নেওয়া হয় বলে জানায় পুলিশ।
শ্রাবণ/এসএ/দীপ্ত নিউজ