রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬
রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিএনপি জয়ী হলে নারীবান্ধব সরকার প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বিএনপি জয়ী হলে নারীবান্ধব একটি সরকার প্রতিষ্ঠা করা হবে আশ্বস্ত করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান স্ত্রী ডা. জুবাইদা রহমান।

বিএনপি জয়ী হলে নারীবান্ধব একটি সরকার প্রতিষ্ঠা করা হবে আশ্বস্ত করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান স্ত্রী ডা. জুবাইদা রহমান।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর গুলশান লেক পার্কে গুলশানবনানীবারিধারা সোসাইটি নারী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জুবাইদা রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি উপজেলায় নিরাপদে সন্তান জন্ম দেয়ার ব্যবস্থা করা হবে। মা ও শিশু স্বাস্থ্যসেবার দিকে নজর দেয়া হবে।

তিনি বলেন, নারী শিক্ষা নিশ্চিতে বাল্যবিয়ে বন্ধ করা হবে। এ জন্য নারী শিক্ষার্থীদের বিনামূল্যে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা সম্প্রসারণ করা হবে, যেখানে নারীদের আর্থিক ও অন্যান্য সহায়তা দেওয়া হবে।

তিনি আরও বলেন, কর্মজীবী নারীদের ক্ষেত্রে সবেতনে ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা হবে। পাশাপাশি বাবামায়ের ভরণপোষণ আইনের কার্যকর বাস্তবায়ন করা হবে।

এ সময় প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও তারেক রহমান কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও উপস্থিত ছিলেন।

এছাড়াও সভায় গুলশান সোসাইটি সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত ও মহাসচিব সৈয়দ আহসান হাবীবসহ সোসাইটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More