বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার পূরণ না করায় বিএনপি'র কঠোর সমালোচনা করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম।

জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার পূরণ না করায় বিএনপি’র কঠোর সমালোচনা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর ও সুপ্রিম কোর্ট আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম।

তিনি বলেন, ‘সরকার গঠনের ৬ মাস পার হলেও বিএনপি জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি।’

শনিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, ‘নির্বাচিত হওয়ার পর বিএনপি বারবার বলেছে জুলাই সনদ তারা অক্ষরে অক্ষরে পালন করবে। কিন্তু ৬ মাসে একটি অক্ষরও বাস্তবায়ন করেনি। বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু তারা এখন ভিলেনে পরিণত হয়েছে।’

তিনি বলেন, বিএনপি তার ৩১ দফার প্রথম দফার সঙ্গে বেইমানি করে জাতীয় আকাঙ্খার বিপরীতে দাঁড়াচ্ছে। সংসদে বিরোধীদলও তাদের যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে।

সাবেক চিফ প্রসিকিউটর আরও বলেন, ‘আমরা এই সরকারের বিরুদ্ধে নই। দেশের স্বার্থে দরকার হয় আবারও বিএনপিকে নির্বাচিত করবো, তাও আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করুন।’

জাতীয় সংস্কার ও জুলাই সনদ নিয়ে জনগণের যে আস্থা তৈরি হয়েছে, তা রক্ষায় দ্রুত আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেয়ার আহ্বান জানান আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More