শিরোনাম
ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ঢাকা-কক্সবাজার রুটে চলবে নতুন ট্রেন, দেখে নিন সূচি অরুণাচলের ৬-৭ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনা সেনারা ‘পিতা তার কন্যাকে পশু থেকে রক্ষা করার জন্য মেগাটনের থাপ্পর মারার ক্ষমতা রাখে’
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

বিএনপির পদযাত্রা ও গণমিছিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিএনপির পদযাত্রা ও গণমিছিল অনুষ্ঠিত

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তাঁর বিদেশে উন্নত চিকিৎসাসহ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে কেন্দ্রী ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে পদযাত্রা ও গণমিছিল করেছে কুষ্টিয়া জেলা বিএনপি।

শনিবার (১৯ আগস্ট) সকালে শহরের আলফারমোড় থেকে একটি পদযাত্রা ও গণমিছিল বের করা হয়। মিছিলটি ত্রিমোহনী মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এর আগে বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে আলফারমোড়ে জড়ো হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলামসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শায়লা/ দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।