দীপ্ত নিউজ
ময়মনসিংহ বিভাগ

বালুবোঝাই ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বালুবোঝাই ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪
ট্রাক ও ট্রেনের সংঘর্ষ

ময়মনসিংহে বালুবোঝাই ট্রাক ও ট্রেনের সংঘর্ষে চারজন নিহত হয়েছে। দুপুরে জেলার শম্ভুগঞ্জ রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

সংঘর্ষে ট্রেনের ইঞ্জিনের সামনে থাকা এক যাত্রী, ট্রাকের চালক ও হেলপারসহ চারজন নিহত হয়। দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিনের ব্যাপক ক্ষতি হয়েছে। পুলিশ জানায়, দুপুরে রেললাইন পার হচ্ছিল বালুবাহী ট্রাকটি।

এ সময় বলাকা কমিউটার ট্রেন, ট্রাকটিকে ধাক্কা দিলে, ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় আড়াই ঘণ্টা রেল চলাচল বন্ধ থাকার পর বিকাল ৫টার পর তা স্বাভাবিক হয়।

 

আরও পড়ুন: মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

 

আল/ দীপ্ত সংবাদ