শিরোনাম
কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীরসপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা করে সময় দিন দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটক সমাগমের প্রত্যাশা বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই বড় দুই তারকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর
দীপ্ত নিউজ
অন্যান্য খেলা

বাবা হারালেন ক্রিকেটার রুবেল

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বাবা হারালেন ক্রিকেটার রুবেল

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের বাবা সিদ্দিকুরর রহমান (৭৫) মারা গেছেন (ইন্নালিল্লাহে….রাজিউন)।

রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় বাগেরহাট শহরের পূর্ব বাসাবাট এলাকায় নিজ বাড়ীতে তিনি মৃত্যবরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত অসুস্থ্যতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ছোট ছেলে রুবেল হোসেন ছাড়াও দুই পুত্র ও দুই কন্যা এবং স্ত্রীসহ বহু আত্মীয়–স্বজন রেখে গেছেন।

মরহুমের পরিবারিক সূত্রে জানা গেছে, রবিবার বাদ আছর বাগেরহাট শহরের রুপা চৌধুরী পৌরপার্কে নামাজে জানাজা শেষে সরুই সরকারি কবরস্থানে তাকে দাফন করা হবে।

রুবেল হোসেনের বাবা ব্যবসায়ী সিদ্দিকুর রহমানের মৃত্যুতে শোক জানিয়েছেন, বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান।

মামুন আহমেদ/শায়লা/দীপ্ত নিউজ