শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

সেনা অভিযানে বান্দরবানে আরও ৮ কেএনএফ সদস্য আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সেনা অভিযানে বান্দরবানে আরও ৮ কেএনএফ সদস্য আটক

বান্দরবান ধুপানিছড়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে কুকি–চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আরও ৮ সদস্যকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ১০টা ৪০ মিনিটে বান্দরবান রিজিয়নের অন্তর্গত ১৬ ইস্ট বেঙ্গল কর্তৃক সুংসাং পাড়া আর্মি ক্যাম্পের মেজর রাজীবের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কেএনএফ সন্ত্রাসীদের অবস্থানের গোপন খবরের প্রেক্ষিতে এলাকাটি ঘেরাও করা হয়। এ সময় অনুসন্ধান চালিয়ে ৯টি এলজি, ১৯টি এলজি কার্টিজ, ২টি মোবাইল ফোন ও ২টি আইডি কার্ডও উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, রুমা ও থানচি উপজেলায় ব্যাংকে হামলা, টাকা লুটের ঘটনায় এ পর্যন্ত বান্দরবানের রুমা এবং থানচি উপজেলায় ৯টি মামলা দায়ের করা হয়েছে। যৌথবাহিনীর অভিযানে এক জিপ চালকসহ সর্বমোট ৬৩ জনকে গ্রেপ্তার করে হাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালে সশস্ত্র সংগঠন হিসেবে পাহাড়ে আত্মপ্রকাশ করে কুকি–চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)।

 

এসএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।