দীপ্ত নিউজ
রাজধানী

বাড্ডায় ৬৫ হাত বোমাসহ আটক ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাড্ডায় ৬৫ হাত বোমাসহ আটক ৩
সংগৃহীত ছবি

রাজধানীর পূর্ব বাড্ডার টেকপাড়া থেকে ৬৫টি হাতবোমা ও বিপুল পরিমাণ বোমা তৈরির কাঁচামালসহ ৩ জনকে আটক করেছে র‍্যাব।

বুধবার (২২ মে) রাতে র‍্যাবের হাতে আটককৃতরা হলেন– ফাহিম, লিমন ও আকুল।

র‍্যাব জানায়, আটককৃতরা জুতা কারখানায় কাজ করতো। ২২ হাজার টাকা চুক্তিতে বোমার তৈরির উদ্দেশে পূর্ব বাড্ডার টেকপাড়ার একটি পরিত্যক্ত বাড়িতে যায় তারা।

র‌্যাব–৩ এর পরিচালক ফিরোজ কবীর জানান, চলমান উপজেলা পরিষদ নির্বাচনে বড় ধরনের নাশকতার উদ্দেশ্যেই বোমাগুলো তৈরি হচ্ছিল। জব্দ করা বোমার জঙ্গীদের ব্যবহার করা বোমার সাথে মিল রয়েছে বলে জানায়, র‍্যাব। পরে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট বোমাগুলো নিষ্ক্রিয় করে।

আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।