শিরোনাম
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বছরের প্রথম দিনেই রাজশাহীতে ট্রাকচাপায় নিহত ৪

আদীব জামাল
আদীব জামাল
বছরের প্রথম দিনেই রাজশাহীতে ট্রাকচাপায় নিহত ৪

বছরের প্রথম দিনেই রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলাহাট এলাকায় বালুভর্তি ট্রাকের চাপায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে পুঠিয়ার জলমলিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুঠিয়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সারোয়ার হোসাইন জানান, বৃহস্পতিবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে ঘন কুযাশার কারণে ঝলমলিয়ায় মহাসড়কের পাশের কলাহাটে বালুভর্তি একটি ট্রাক ঢুকে পড়ে। এসময় ট্রাকটি উল্টে গেলে ট্রাক চাপা পড়ে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। এসময় আরো একজন গুরুতর আহত হয়।

তিনি আরও জানান, আহত ব্যক্তিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত চারজনের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।