শিরোনাম
মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা দুর্গাপূজায় প্রথমবারের মতো সারা দেশে থাকছে বিশেষ বাস সার্ভিস গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের অবরোধ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ হামজার লাল কার্ডে ক্ষুব্ধ শেফিল্ড কোচ
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

বাঙ্গালহালিয়াতে ঐতিহ্যবাহী সূর্যব্রত মেলা অনুষ্ঠিত

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বাঙ্গালহালিয়াতে ঐতিহ্যবাহী সূর্যব্রত মেলা অনুষ্ঠিত
ঐতিহ্যবাহী সূর্যব্রত মেলা

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় ঐতিহ্যবাহী সূর্যব্রত মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ফেব্রুয়ারি) সকাল থেকে দিনব্যাপি এই মেলার আয়োজন করা হয়।

রাজস্থলী উপজেলা বাঙ্গালহালিয়া কাকড়াছড়ি রোডের পাশে সূর্য দেবের পুজোর মধ্য দিয়ে শুরু হয় সূর্যব্রত মেলার আনুষ্ঠানিকতা।

বাঙ্গালহালিয়া শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালী মন্দিরের পরিচালনা কমিটি ও মেলা আয়োজক কমিটির সভাপতি অমর নাথ চৌধুরী টিকলু জানান, প্রতিবছরের ন্যায় এই বছরও আমরা সূর্য ব্রতের মেলার আয়োজন করেছি। এতে সকল সম্প্রদায়ের ৮–১০মানুষের সমাগম হয়েছে।

বাঙ্গালহালিয়া কাকড়াছড়ি গ্রামে প্রায় ৫ একর এলাকাজুড়ে প্রতি বছর মাঘ মাসের মাঘী শুক্লা তিথিতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা সূর্য দেবের পুজো দেয়ার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী এ সূর্যব্রত মেলার আয়োজন করা হয়।

আরও পড়ুন: ফুলগাজীতে ভাতা ও সুবিধা ভোগীর মিলনমেলা অনুষ্ঠিত

এই মেলায় বিভিন্ন এলাকা থেকে দোকানিরা মেলায় এসে বাহারি মিষ্টিসহ শিশুদের হরেক রকম খেলনা, নারীদের বিভিন্ন রকম প্রসাধনী, দা–বটি, খোন্তে, কুঠার ও কাঠসহ বাঁশ বেতের তৈরি করা হস্তশিল্প বিভিন্ন জাতের শাকসবজি ফলমূলের দোকানে পসরা সাজিয়ে রাখে। এছাড়াও মেলায় শিশু ও বয়োজ্যেষ্ঠদের বিনোদনের জন্য পুতুল নাচ, নাগর দোলার আয়োজন ছিল । মেলায় শাক সবজি থেকে ঘরের ব্যবহার্য সকল সামগ্রীই বেচা বিক্রয় হয়। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মেলায় আগত হাজার হাজার পাহাড়ী বাঙালির মিলন মেলায় পরিণত হয়।

সূর্য খোলা মেলা পরিদর্শন করেছেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, সাবেক ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা, গণমাধ্যম কর্মী, ইউপি সদস্যগণ ও সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 


মিশু / আল / দীপ্ত সংবাদ