শিরোনাম
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

বাগেরহাটে শিশু খাদ্যসহ বিপুল পরিমান নকল পণ্য জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাগেরহাটে শিশু খাদ্যসহ বিপুল পরিমান নকল পণ্য জব্দ

দেশের নামি দামি কোম্পানীর নকল আমের জুস, বিড়ি, গুলসহ বিভিন্ন ধরনের নকল শিশু খাদ্যসহ বিপুল পরিমান নকল পণ্য জব্দ করেছে বাগেরহাট ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব–৬ এর সদস্যরা।

সোমবার (০৩ জুলাই) দুপুর ১টার দিকে বাগেরহাট সদর উপজেলার চিতলী বৈটপুর এলাকায় ভোক্তা অধিদপ্তর ও র‌্যাব–৬ যৌথ অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

এসময় গোডাউন ও দোকান মালিক চিতলি–বৈটপুর এলাকার বাসিন্দা আলামিন শেখ বাবু পালিয়ে গেলেও তার দোকান ও গোডাউনে থাকা দুই কর্মচারীকে দুই লাখ টাকা জরিমানা ও গোডাউনটি সিলগালা করে দেয়া হয়। পরে জব্দকৃত নকল পণ্য ধ্বংস করা হয়।

অভিযান চলাকালে র‌্যাব কমান্ডার মোঃ বদরুদ্দোজা, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান, বাগেরহাট জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা আব্দুস সালাম তরফদারসহ পুলিশ ও র‌্যাব–৬ এর অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিদপ্তর সহকারী পরিচালক আল ইমরান বলেন, সম্প্রতি দেশের নামিদামি কোম্পানীর নকল পন্য বাগেরহাটের বিভিন্ন বাজারে দেখা যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে প্রথমে চিতলি–বৈটপুর এলাকার বাসিন্দা আলামিন শেখ বাবু দোকানে অভিযান চালানো হয়। এসময় শিশু খাদ্যসহ প্রায় অর্ধশতাধিক নকল পণ্য জব্দ ও ধ্বংস করা হয়।

মামুন আহমেদ/এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।