শুক্রবার, মার্চ ২৭, ২০২৬
শুক্রবার, মার্চ ২৭, ২০২৬

বাগেরহাটে বাড়িতে ঢুকে শিক্ষার্থীকে গুলি করে হত্যা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাগেরহাটের চিতলমারী উপজেলায় বাড়িতে ঢুকে আমির হামজা (২৫) নামের এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে। নিহত আমির হামজা শিবপুর গ্রামের রুহুল আমিন মুন্সির ছেলে। সে খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি একটি ডায়গনস্টিক সেন্টারে চাকুরি করতেন।


এদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের শনাক্তে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন।

নিহতের স্বজনদের বরাতে পুলিশ জানান, বিকাল চারটার দিকে বাড়ির উঠানে দাড়িয়ে বাবা ও চাচার সাথে কথা বলছিলেন আমির হামজা। এসময় তিনটি মোটরসাইকেলে ছয় জন যুবক হেলমেট পরিহিত অবস্থায় বাড়ির মধ্যে প্রবেশ করে পুলিশ পরিচয়ে আমির হামজাকে ধাওয়া দেয়। এসময় হামজা দৌড়ে পালাবার চেষ্টা করেন এবং পার্শ্ববর্তী খালের পাড়ে পরে যায়। এ সময় হামজার মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের সনাক্ত ও কি কারণে এ হত্যাকাণ্ড তা উদঘাটনে জেলা পুলিশের পাশাপাশি, সিআইডি, পিবিআই ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা শুরু করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

মামুন আহমেদ/এজে/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More