শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬
শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬

বাগেরহাটে আওয়ামী লীগের সহ-সভাপতির প্রাইভেটকার চুরি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাগেরহাট জেলায় আওয়ামী লীগের সহসভাপতি আইনজীবী ফরিদ উদ্দিনের প্রাইভেটকার চুরি হয়েছে। শুক্রবার (০৭ এপ্রিল) রাত ২ টা থেকে ৩টার মধ্যে শহরের সোনাতলা গ্রামে তার নিজ বাড়ির ভেতর থেকে গাড়িটি চুরি হয়। খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

গাড়ির সন্ধান পেতে কাজ শুরু করেছে পুলিশ। জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. ফরিদ উদ্দিনের মালিকানাধীন ঢাকা (মেট্রো১৭৬০৬৭) নম্বরের প্রাইভেট কারটি তার ছেলে রেজওয়ান আহমেদ চয়ন ব্যবহার করতেন।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি আইনজীবী ফরিদ উদ্দিন বলেন, রাত সাড়ে আটটার দিকে আমার ছেলে গাড়িটি আমাদের ভবনের সামনে রাখে। রাত দুইটার দিকে একবার গাড়িটি দেখেছি। সেহরি খেতে উঠে তিনটাসাড়ে তিনটার দিকে দেখি গাড়িটি নেই। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গাড়ির নাম্বার দিয়ে সব জায়গায় মেসেজ দেয়া হয়েছে। এ বিষয়ে মালিক পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

এফএম/দীপ্ত সংবা

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More