বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয়েছে। সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর ৮টি ক্যাটাগরিতে ৯ জন এই পুরস্কার পাচ্ছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ প্রাপ্তরা হলেন—
ক. কবিতা – মোহন রায়হান
খ. কথাসাহিত্য – নাসিমা আনিস
গ. প্রবন্ধ/গদ্য – সৈয়দ আজিজুল হক
ঘ. শিশুসাহিত্য – হাসান হাফিজ
ঙ. অনুবাদ – আলী আহমদ
চ. গবেষণা – মুস্তাফা মজিদ ও ইসরাইল খান
ছ. বিজ্ঞান – ফারসীম মান্নান মোহাম্মদী
জ. মুক্তিযুদ্ধ – মঈদুল হাসান
আগামী ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৬–এর উদ্বোধন অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করবেন।